ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮.৪ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। এই খাতে ১৭.৫ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ফার্মা খাতে ১১.৭ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- সাধারণ বীমা খাতে ১০.১ শতাংশ, প্রকৌশল খাতে ৮.৫ শতাংশ, জ্বালানি-বিদুৎ খাতে ৭.১ শতাংশ, মিউচ্যয়াল ফান্ড খাতে ৬.৫ শতাংশ, বিবিধ খাতে ৩.৩ শতাংশ, খাদ্য খাতে ২.৭ শতাংশ, জীবন বীমা খাতে ২.১ শতাংশ, সেবা-আবাসন খাতে ২ শতাংশ, আইটি খাতে ১.৯ শতাংশ, আর্থিক খাতে ১.৮ শতাংশ, পাট খাতে১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৯ শতাংশ, সিমেন্ট ও কাগজ খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৪ শংতাশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















