ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব‍্যাটিং ব‍্যর্থতার চড়া মাশুল দিতে হলো বাংলাদেশকে। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল ৮ উইকেটে। নাঈম হাসানের প্রথম ফিফটিতে ১৭০ রানের লক্ষ‍্য দেয় বাংলাদেশ।

ব্র‍্যান্ডন কিংয়ের অপরাজিত ফিফটিতে ওভারে সেই লক্ষ‍্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এই হারে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমে গেল অনেকটা।

চার মেরে ম‍্যাচ শেষ করে দেওয়া কিং অপরাজিত থাকেন ৮১ রানে। তার ১১৫ বলের ইনিংস গড়া ১০ চার ও এক ছয়ে। টেস্টে এটাই তার সর্বোচ্চ। ২৭ বলে এক ছয় ও চার চারে ৩১ রানে অপরাজিত থাকেন কাভেম হজ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তারা ৫১ বলে গড়েন ৫০ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ১৭০) ৩৫.১ ওভারে ১৭০/২ (কিং ৭২*, ক‍্যাম্পবেল ৪৯, চান্দারপল ১, হজ ৩১*; মিরাজ ৫-০-২৬-০, তাইজুল ১২.১-৩-৫৪-০, নাঈম ১১-০-৪৯-০, শরিফুল ৪-০-২০-১, হাসান ৩-০-১৪-১)

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ