ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বেড়েছে ১৪৫টি বা ৩৭ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ফান্ডটির দর ১ টাকা বা ৯.৩৫ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন ফান্ডটি সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। বৃহস্পতিবার ফান্ডটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.০১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা লেনদেন হয়।
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.৩৬ শতাংশ, সিলভা ফার্মা ৬.১৮ শতাংশ, পূবালী ব্যাংক ৫.৯২ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্স ৫.৯০ শতাংশ,ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫.১৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৪.৪১ শতাংশ ও পিপলস ইন্স্যুরেন্স ৪.৩১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/



















