ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ পরিবহন সুবিধা বাড়াতে ১২ আসনবিশিষ্ট একটি ইলেকট্রিক কার্ট দিয়েছে মধুমতি ব্যাংক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার বকশীবাজারে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কারা অধিদপ্তরের অনুকূলে ইলেকট্রিক কার্টটি হস্তান্তর করা হয়। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর কাছে এটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান।

এ ছাড়া কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. সাইদুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ