ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা

টানা ১০ দিনের ছুটি শেষে সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরছে নিয়মিত পাঠদান। তবে সরকারি-বেসরকারি কলেজের ছুটি শেষ হচ্ছে ২৯ অক্টোবর, ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ