ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

জিপিএইচ ইস্পাতের রাইট ইস্যুর সিদ্ধান্ত স্থগিত

পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ অক্টেবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে যে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং কোম্পানি ও এর সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় নিয়ে, পরিচালনা পর্ষদ আপাতত এই প্রস্তাবিত রাইটস শেয়ার ইস্যুর প্রক্রিয়াটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তীতে, ২০২৬ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সিদ্ধান্তটি শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হয়। বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার পর, প্রস্তাবিত রাইটস শেয়ার ইস্যু আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে এবং যথাসময়ে এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে কোম্পানিটি জানিয়েছিল, জিপিএইচ ইস্পাত ১০ টকা মূল্যে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ৯৬ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৯১২টি শেয়ার ইস্যু করে ৯৬৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে।

জিপিএইচ ইস্পাত রাইট ইস্যুর অর্থ দিয়ে ঋণ পরিশোধ করবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ