ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

ভারতকে ২৭-০ গোলে বিশাল ব্যবধানে হারাল বেনিন

এক ম্যাচেই ২৭ গোল হজম করেছে ভারত। চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটির যুবারা।

৮০ মিনিটের ম্যাচে বেনিনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল। জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেছেন। ইজুদিন বুকারির নামের পাশে আছে হ্যাটট্রিক। এ ছাড়া ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়েছে।

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। ভারতকে বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা এখন ৩৪, বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোও নিশ্চিত করেছে বেনিন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন। দুই দলই প্রথম দুই ম্যাচে জিতেছে। তাই এই লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপের শীর্ষস্থান কার দখলে যাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ