ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন

মধুমতি ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের উদ্বোধন

গ্রাহকদের নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (এনসিএসএএম)–অক্টোবর ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে মধুমতি ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাইবার ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের সচেতনতা এবং গ্রাহকের তথ্য সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহকের তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উদীয়মান সাইবার হুমকি মোকাবিলায় সম্মিলিত দায়িত্ব, আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সার্বক্ষণিক সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ