ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলঙ্কা বেড়ানোর সুযোগ

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এ ক্যাম্পেইনে কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাকের পাশাপাশি ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন এয়ার টিকিট, ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন এয়ার টিকিট এবং ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ থাকছে।

ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে ‘নগদ বাংলা কিউআর’ ব্যবহার করে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *১৬৭#-এর মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে প্রতি সপ্তাহে ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। একইভাবে দিনে মোট পাঁচ হাজার টাকা বা তার বেশি লেনদেন করলে প্রতিদিন ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ থাকছে।

এ ছাড়া এক সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকরা সাপ্তাহিক মেগা পুরস্কারের জন্য বিবেচিত হবেন। এ বিভাগে প্রতি সপ্তাহে একজন বিজয়ী পাবেন একটি ইলেকট্রিক স্কুটি।

পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপারস্টোরে কেনাকাটার ওপর ভিত্তি করে মেগা পুরস্কারকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে নগদ। স্বচ্ছ ও দৈবচয়ন প্রক্রিয়ায় বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ একটি মেগা পুরস্কার জিততে পারবেন।

ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট পোশাক ও জুতার মার্চেন্ট আউটলেটে নগদ অ্যাপ বা ইউএসএসডি কোড *১৬৭# ব্যবহার করে ‘নগদ বাংলা কিউআর’-এর মাধ্যমে সর্বনিম্ন দুই হাজার টাকা কেনাকাটায় মিলবে ১০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। একজন গ্রাহক সর্বোচ্চ দুটি লেনদেনে মোট ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

এ ছাড়া সুপারস্টোর, রেস্তোরাঁ এবং দারাজ, অথবা ডটকম (Othoba.com) ও কার্টআপের মতো অনলাইন প্ল্যাটফর্মে নগদের মাধ্যমে কেনাকাটায়ও ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।

সফল লেনদেনের পর তাৎক্ষণিক ক্যাশব্যাক স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। হিসাবের সীমা বা কারিগরি জটিলতার কারণে ক্যাশব্যাক দিতে ব্যর্থ হলে ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তা পুনরায় প্রদান করা হবে।

ক্যাম্পেইন সম্পর্কে নগদের মার্কেটিং বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য আনন্দ, মেলবন্ধন ও উৎসবের উপলক্ষ। এ আয়োজনের মাধ্যমে গ্রাহকদের উৎসবের আনন্দ বাড়ানোর পাশাপাশি কেনাকাটায় তাৎক্ষণিক ক্যাশব্যাক, আন্তর্জাতিক ভ্রমণ ও ইলেকট্রিক স্কুটির মতো পুরস্কার জেতার সুযোগ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি লেনদেন সহজ, লাভজনক ও ক্যাশলেস করার মাধ্যমে গ্রাহকদের উৎসবের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতেও নগদ কাজ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ