ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৯ কোম্পানির দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার ডিএসইতে ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮২ কোটি ৩১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করছে

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২২৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট কমেছে। সিএসইতে ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















