ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ন

এপেক্স ট্যানারি ’জেড’ ক্যাটাগরিতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি পরপর দুই বছর লভ্যাংশ না দিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। বুধবার (১৪ অক্টোবর) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এপেক্স ট্যানারি ২০২৫ ও ২০২৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। একারণে কোম্পানিটির শেয়ার ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ারে আজ থেকে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ