ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৩৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.২৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৮.৯৭ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ৮.৭২ শতাংশ কমেছে।
এছাড়া ডেসকো ৬.৭৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ৬.৫৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৬ শতাংশ, মেট্রো স্পিনিং ৫.৪৩ শতাংশ, বারাকা পাওয়ার ৪ শতাংশ, জাহিন টেক্সের ৪ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.৬৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















