ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন লিমিটেডের। কোম্পানিটির ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এপেক্স স্পিনিং ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ২৪ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৬ লাখ, পূবালী ব্যাংক ২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ