ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন লিমিটেডের। কোম্পানিটির ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এপেক্স স্পিনিং ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ২৪ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৬ লাখ, পূবালী ব্যাংক ২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/