ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাসায়নিক খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি ওয়াটা কেমিক্যালসের দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নিশ্চিত করেছে। রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’ (স্টেবল)। কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন