রাজধানী ঢাকার আকাশ আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে শুষ্ক আবহাওয়ায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া বুধবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।



















