ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

২ ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ডের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফান্ড দুইটির এমন অস্বাভাবিক ইউনিট দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই ফান্ড দুইটিকে ২২ সেপ্টেম্বর চিঠি পাঠায়। এর জবাবে ফান্ড দুইটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

ফান্ড দুইটি হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর গত ৩০ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর  ৬ টাকা বা ৪৮ শতাংশ বেড়েছে।

প্রাইম ফাইন্যান্স ফান্ডের ইউনিট দর দর গত ২৪ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট দর ২১ টাকা ৩০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে।

কোন কারণ ছাড়াই ফান্ড দুইটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ