পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের দুই পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। দুই পরিচালক ব্যাংকটির মোট ৪৯ লাখ ৪১০টি শেয়ার কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটির কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ ৩০ লাখ ১৪ হাজার ৮৯৫টি শেয়ার কিনবে। অন্যদিকে কোম্পানির আরেক পরিচালক নাফিস সিকদার ১৮ লাখ ৮৫ হাজার ৫১৫টি শেয়ার কিনবে। এই দুই পরিচালক প্রাইম ব্যাংকের মোট ৪৯ লাখ ৪১০টি শেয়ার কিনবে।
কোম্পানির দুই পরিচালক আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, প্রাইম ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৭.৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.৫১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.০২ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/


















