ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই  কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসি ও আরডি ফুডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবিএস ক্যাবলস

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানিটির রেটিং দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ নির্ধারণ করেছে।

২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে প্রগতি ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

আরডি ফুড

আরডি ফুডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ