ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম নেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সংগ্রহ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) এর মধ্যে জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবরঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক ভূমিকার কারণে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য। দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলের মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে।

আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ