ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ন

কেপ ভার্দেতে বাস খাদে, ২৫ শিশু-কিশোরের মৃত্যু

কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে গেছে। ছবি: সংগৃহীত
কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে গেছে। ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়ক থেকে প্রায় ৩০ মিটার নিচে গভীর খাদে একটি বাস পড়ে গেছে। এতে ২৫ জন নিহত হয়েছেন। তাদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। দুর্ঘটনার পর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এ তথ্য জানিয়েছে।

কেপ ভার্দে হিরোর নামে সামুদ্রিক প্রজাতির নাম আলদিসা ভোজিনহাকেপ ভার্দে হিরোর নামে সামুদ্রিক প্রজাতির নাম আলদিসা ভোজিনহা
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দেশটি সাঁও ফিলিপ শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিল।

রয়টার্স জানায়, দুর্ঘটনায় বাসচালকও মারা গেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ