চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগস্ট মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। আগস্ট মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,আগস্ট মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইউসিবি স্টক ব্রোকোরেজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- এবি সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকউরিটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ, মার্চেন্ট সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ ও ইবিএল সিকিউরিটিজ পিএলসি।
বিজনেস আই/



















