পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্সের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।
এজিএমের নতুন তারিখ কোম্পানিটি খুব দ্রুত পরবর্তী নোটিশের মাধ্যমে জানাবে।
বিজনেস আই/



















