ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিশেষ সভা করবে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ক্লোজড ইন্ড ফান্ড থেকে ওপেন ইন্ড ফান্ডে রূপান্তর হতে চায়। একারণে ফান্ডটি ইউনিটহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহআবান করেছে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএিইসি) ফান্ডটিকে ওপেন ইন্ড ফান্ডে রূপান্তরের অনুমতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফান্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৬ অক্টোবর বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে। মহাখালীর রাওয়া কনভেনশন হলে সকাল ১১টায় ফান্ডটির সভা অনুষ্ঠিত হবে। এসজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির লেনদেন ৪ অক্টোবর বন্ধ থাকবে।

ফান্ডটির ট্রাস্টি আরও জানায়, পুঁজিবাজারে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের লেনদেন রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পরযন্ত অনিদৃষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ