ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

অনুমোদিত মূলধন বৃদ্ধি করবে রানার অটোমোবাইস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোইলসের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা পরযন্ত মূলধন বৃদ্ধি করবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ৮ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্যু পরে জানানো হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ সেপ্ট্ম্বের নির্ধারণ করা হয়েছে।

প্রেফারেন্স শেয়ার ইস্যু

এছাড়া কোম্পানিটির পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটি কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিং ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ