ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

১৯৮ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৮ কোম্পানির দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৬৫ কোটি ২৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৯৮  কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, দর কমেছে ১৯৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট কমেছে। সিএসইতে ৩৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ