ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল অপরিশোধিত তেলের দাম।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে কেনাবেচা হচ্ছে।

গত ২৪ জুলাইয়ের পর জ্বালানি তেলের এই দর মঙ্গলবার সর্বোচ্চ স্থানে পৌঁছায়। ওয়াশিংটন ও তেহরানের শান্তির আশা ফিকে হয়ে আসা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের প্রশ্নে উভয় দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের চিন্তায় ফেলে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়ায় তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্য বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

বিনিয়োগকারীরা এখন দুই দেশের বক্তব্য বিশ্লেষণ করছেন এবং সংঘাতের কারণে তেল সরবরাহে কোনো বড় ধরনের বাধা তৈরি হয় কিনা, তা পর্যবেক্ষণ করছেন।

সূত্র: আলজাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ