ঢাকা, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি ১৬ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি ৫২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ০.০৪ শতাংশ বা ২৯৯ কোটি ১৬  লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি ৬৯ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২২.৯৫ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ২০৮টির এবং অপরবর্তিত রয়েছে ১৭টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ