ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ৩৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৮০৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মালেক স্পিনিং ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো ১৯ কোটি ৪১ লাখ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ১৮ কোটি ১৭ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ১৭ কোটি ২৩ লাখ, বেক্সিমকো ফার্মা ১৬ কোটি ৬৪ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৫ কোটি ৩২ লাখ, এম.এল ডাইং ১৫ কোটি ২৬ লাখ ও ডমিনেজ স্টিল ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ