ঢাকা, শনিবার, ৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ২৭৮০ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৮০ কোটি টাকার বাজার মূলধন ফিরেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার  ৯১৪ কোটি ৬৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৩৯ শতাংশ বা ২ হাজার ৭৮০ কোটি ৭৫  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৯৯ কোটি ৬১ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৪.৬২ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৫.৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ১৪.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৭৯টির এবং অপরবর্তিত রয়েছে ২২টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ