ঢাকা, শনিবার, ৮ অগাস্ট ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

এস.আলম কোল্ড রোল্ডসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৯টি বা ৪৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৯.২৯ শতাংশ কমে ১২ টাকা ৭০ পয়সা  দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৪ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স পিএলসির ৮.৮৩ শতাংশ দর কমে সর্বশেষ ১১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩১ টাকা ৪০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের ৭.৬১ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন ৭.৪২ শতাংশ, আর্গনডেনিম ৭.০৩ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৬.৬৭ শতাংশ, টেকনো ড্রাগের ৬.৪৯ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৪৮ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬.২৫ শতাংশ ও ফাইন ফুডসের ৫.৮৯ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ