ঢাকা, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ৪৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৪৮৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

একমি পেস্টিসাইডস ২৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স ২২ কোটি ৯১ লাখ, মালেক স্পিনিং ১৯ কোটি ৯২ লাখ, সায়হাম টেক্সটাইল ১৬ কোটি ৭২ লাখ, বেক্সিমকো ১৬ কোটি ২৮ লাখ, ফারইস্ট নিটিং ১৫ কোটি ৫৬ লাখ, মুন্নু ফেব্রিক্স ১৫ কোটি ৫৫ লাখ, বারাকা পতেঙ্গা ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ