ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ১:০২ পূর্বাহ্ন

মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে মোট আয়ের তুলনায় দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা বেশি হয়েছে। অর্থাৎ, এ সময়ে কোম্পানিটি ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার ঘাটতি (ডেফিসিট) করেছে। অথচ ২০২৫ সালের একই প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছিল।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৩৩ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ১৪ টাকা ১৬ পয়সা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ১৫ টাকা ৭৭ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ