ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটির ১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাক ব্যাংক ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ২ কোটি ৯৭ লাখ, এম.এল ডাইং ১ কোটি ৪৩ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ১ কোটি ১২ লাখ, সায়হাম টেক্সটাইল ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















