ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।িআলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে  ১ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময় ৮৬ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল  ১ টাকা ৮৯  পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৪৯ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ