ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। কোম্পানিটির ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৩৪ লাখ, ব্যাংক এশিয়া ২ কোটি ১৮ লাখ, ফারইস্ট নিটিং ১ কোটি ৩৪ লখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪৯ লাখ, এম.এল ডাইং ১ কোটি ২৪ লাখ, প্রিমিয়ার ব্যাংক ১ কোটি ৭২ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১ কোটি ৮৭ লাখ, রবি আজিয়াটা ১ কোটি ১ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ