পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালক আসিফ রহমান ৩ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, উত্তরা ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক ৬৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৯৬ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/



















