ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

আরএকে সিরামিকসের দুইটি লাইনের উৎপাদন সাময়িক বন্ধ থাকবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন আনুমানিক এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের রক্ষাণবেক্ষনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। এ সময়ে কোম্পানির বাকী দুটি লাইনে (লাইন-১ ও লাইন-২) স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।

মেইনটেন্যান্স কার্যক্রম শেষ হবার পর আলোচিত লাইনে উৎপাদন শুরু হলে কোম্পানির পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ জানিয়ে দেওয়া হবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ