ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

ন্যাশনাল পলিমারসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২১ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা  বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪০  পয়সা বা ৯.৫২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল ৯.৪৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯ শতাংশ, ইউনাইটেড ফিন্যান্স ৮.৯৮ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৮.৯৫ শতাংশ, জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৮.৮২ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ