পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, কোম্পানি দুইটির সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে ব্যাংক এশিয়া ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৮ শতাংশ নগদ ও সাড়ে ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। আর প্রগতি ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস।

বিজনেস আই/


















