ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন

মেঘনা ইন্স্যুরেন্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৪৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৮.৮৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর  ৩.১০ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির দর ২ টাকা বা ৬.৪৫ শতাংশ কমেছে।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে  জিলবাংলা সুগার মিলসের ৬.২৯ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৬ শতাংশ, নর্দার্ণ জুটের ৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.৭৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৪ শতাংশ ও ফেডারেল ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ