ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান মালেক স্পিনিংয়ের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ২৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৪ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগ। কোম্পানিটির ২৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শার্প ইন্ডাস্ট্রিজ ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল ২২ কোটি ১৪ লাখ, লংকাবাংলা ফিন্যান্স ২১ কোটি ৬৪ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ১৯ কোটি ৫২ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৮ কোটি ৯৫ লাখ, এসিআই ফরমুলেশন ১৭ কোটি ৮৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৭ কোটি ২৯ লাখ ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ