ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটি ১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স ৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং ১ কোটি, নাভানা ফার্মা ১ কোটি ৩২ লাখ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ১ কোটি ৫ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৪ লাখ, ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ