ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন

টপটেন গেইনারে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশনস, ফার্মা এইডস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।

এসিআই ফরমুলেশনস

কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭৩ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১৫ টাকা  থেকে ১৭৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফার্মা এইডস

কোম্পানিটির ৪৬ টাকা ১০ পয়সা বা ৭.৪৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৬১  টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬১২ টাকা  থেকে ৬৬১ টাকা  ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৫২ টাকা ৭০ পয়সা থেকে ৬৭৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ওরিয়ন ইনফিউশন

কোম্পানিটির ১৭ টাকা ৮০ পয়সা বা ৬.১১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩০৯ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৯২ টাকা থেকে ৩১২ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৮৫ টাকা থেকে ৫৮৭ টাকা  পরযন্ত লেনদেন হয়।

এছাড়া প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ ও বাংলাদেশ স্টিলের ৫.১০ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৪.৯৬ শতাংশ  দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ