ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

২২৭ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৭ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ