ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল ওয়াতান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষ জরুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ ও জরুরি চিকিৎসা দেন, ঘটনাস্থল নিরাপদ করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে; তদন্ত শেষে ফলাফল জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

গুজব বা যাচাই না করা তথ্য না ছড়িয়ে নির্ভরযোগ্য ও সরকারি তথ্যের ওপর ভরসা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন