ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। কোম্পানিটি ৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এপেক্স স্পিনিং ৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া ২ কোটি ১৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি, ডমিনেজ স্টিল ২ কোটি ৯১ লাখ, আইপিডিসি ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ