ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। কোম্পানিটি ৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এপেক্স স্পিনিং ৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া ২ কোটি ১৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি, ডমিনেজ স্টিল ২ কোটি ৯১ লাখ, আইপিডিসি ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/