পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ নতুন মেশিন ক্রয় এবং স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই মেশিনের মাধ্যমে কোম্পানিটি পরোটা উৎপাদন করবে।
বুধবার (১৭ জুন) কোম্পানিটির ১৮৩তম পর্ষদ সভায় নতুন মেশিন কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিদ্যমান বাজারের চাহিদা পূরণ করতে গাজীপুরের কারখানায় নতুন মেশিন স্থাপন করবে।
উল্লেখ্য, ’বি’ ক্যাটাগরির গোল্ডেন হার্ভেস্ট ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৫ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/

















