ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

৩ কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিগুলোর এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিগুলোকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

কোম্পানিগুলো হচ্ছে-আনলিমা ইয়ার্ন, রিজেন্ট টেক্সটাইল, আজিজ পাইপস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আনলিমা ইয়ার্নের শেয়ার দর গত ২৪ মে থেকে ১৭ জুন পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ২৩ টাকা ৯০ পয়সা থেকে ৩৪ টাকা ৩০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর  ১০ টাকা ৪০ পয়সা বা ৪৪ শতাংশ বেড়েছে।

এছাড়া রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর গত ১৯ মে থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৪ টাকা ৪০ পয়সা থেকে ৯ টাকা ৯০ পয়সা পরযন্ত বেড়েছে।

আলোচ্য সময়ে আজিজ পাইপসের শেয়ার দরও ধারাবাহিকাবে বাড়ছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিগুলোর এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ